‘ক্ষমতা ধরে রাখতেই সংবিধান কাটাছেঁড়া করেছে আ. লীগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৮

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে বোকা বানাতে সরকার সত্য লুকিয়ে যেতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতেই সংবিধান কাটাছেঁড়া করেছে। তারা সংবিধানকে তাদের উপযোগী করে অলিখিত শাসন ব্যবস্থা ধরে রাখতে চাইছে।’ রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর-রুনি’ মিলনায়তনে ১৯৭৩ সালের ১১ ডিসেম্বর তানোরে’র শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অবৈধ ক্ষমতালিপ্সা সরকারকে অন্ধ করে রেখেছে। কিন্তু ইতিহাস বলে এতে শেষ রক্ষা হয় না।’ তিনি বলেন, ‘প্রতিদিনই আমরা দেখছি, বিনা-বিচারে মানুষ হত্যা করে ফেলে রাখা হচ্ছে। বলা হচ্ছে, ক্রসফয়ারে মারা গেছে। কোনও বিচার নেই। হত্যা-গুম করা হচ্ছে। জঙ্গির নামে গ্রেফতার করে ক্রসফায়ার দেওয়া হচ্ছে। অথচ তিনি (আইনমন্ত্রী) বলছেন, বিচারবহির্ভূত হত্য বন্ধ করতে তারা বদ্ধপরিকর।’

বিএনপির এই মহাসচিব বলেন,  ‘স্বাধীনতা-পরবর্তী সময়ে যেভাবে মত-প্রকাশের অধিকার কেড়ে নিয়ে দেশ পরিচালনা করা হয়েছে, এখনও সেভাবই সরকার দেশ পরিচালনা করছে। যারা সেদিন শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, তাদের অনেকেই এখন এ সরকারের মন্ত্রিসভায় আছেন।’ তিনি আরও  বলেন, ‘এই জোটের আন্দোলন ক্ষমতায় কিংবা সরকারের যেতে নয়, জনগণের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। সেজন্য যারা মৌলিক অধিকার, ভোটাধিকার ও মত-প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনএনপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামন ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক ড. খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

/আরএআর/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান