সরকার ৮ বছরে লুটপাটের রাজত্ব কায়েম করেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৭, ১৬:৩১আপডেট : ০৪ জুন ২০১৭, ১৬:৩৩

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সংগৃহীত) ক্ষমতাসীনরা প্রকৃতিগতভাবেই লুটেরা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গত ৮ বছরের শাসনামলে সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে।’ রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আলমগীর বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচনের কথা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে।’ তিনি বলেন, ‘সম্প্রতি সরকার বাজেট দিয়েছে। এই বাজেটে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এমন কোনও লোক খুঁজে পাওয়া যাবে না, যারা বাজেট সম্পর্কে ভালো মন্তব্য করেছেন। অর্থনীতিবিদ থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক সমর্থকও বলছেন, এ পর্যন্ত বাংলাদেশে যত বাজেট হয়েছে, তারমধ্যে সবচেয়ে খারাপ বাজেট এটি। সবাই বলছেন, এই বাজেটে জনগণের ওপরে বোঝা চাপানো হয়েছে। অর্থাৎ পুরো অর্থনীতি ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার চেষ্টা হয়েছে।’

সরকার ব্যাংক লুট করে শেষ করে দিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করেছে। এখন জনগণের ট্যাক্সের টাকা থেকে ১৫ হাজার কোটি টাকা সেখানে ভর্তুকি দেবে। তারা বিদেশে বাড়ি তৈরি করবে। বিত্ত তৈরি করবে। আর সেটার খেসারত দেবে দেশের মানুষ, তাদের পকেটের টাকা দিয়ে।’

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। তারা জানে, বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগ জয়ী হতে পারবে না। এ জন্য তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। প্রতিদিন মামলা দিচ্ছে। অথচ তারা নির্বাচনের বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের আদালতের প্রাঙ্গণে ঘুরতে হচ্ছে। নতুন করে মামলা দিয়ে জেলে নেওয়া হচ্ছে। এই অবস্থায় তারা যদি মনে করেন আমাদের কারাগারে পাঠিয়ে নির্বাচন করবে, তাহলে তারা আহম্মকের স্বর্গে বাস করছেন।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবীব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

 এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের