উগ্রবাদ মোকাবিলায় ক্ষমতাসীনদের সামগ্রিক উদ্যোগ নেই: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৭, ১২:৩১আপডেট : ০১ জুলাই ২০১৭, ১২:৩১

উগ্রবাদ মোকাবিলায় ক্ষমতাসীনদের সামগ্রিক উদ্যোগ নেই, বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকাল ১১টায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক বছর পূর্তি উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ অভিযোগ করেন।

গুলশানে নিহতদের প্রতি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছেন রিজভী শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী সাংবাদিকদের বলেন, ‘উগ্রবাদ মোকাবিলা কোনও একক ব্যক্তি বা সংগঠনের কাজ না। আমরা আগেও বলেছি, সামগ্রিকভাবে উগ্রবাদ মোকাবিলা করতে হবে। কিন্তু ক্ষমতাসীনদের পক্ষ থেকে সেরকম কোনও উদ্যোগ দেখছি না।’

বিএনপি এই নেতা বলেন, ‘আমাদের আবহমান বাংলার যে সাম্প্রতিক বন্ধন, তাতে কালিমার তিলক দিয়েছে এই গুলশান হামলা। ক্ষমতাসীনদের পক্ষ থেকে যখনই বলা হয় উগ্রবাদ নির্মূল করা হয়েছে, তখনই দেশের কোথাও না কোথাও উগ্রবাদের হিংসাত্মক থাবা পরছে।’

এখনও গুলশান হামলা মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি অভিযোগ করে রিজভী বলেন, ‘প্রশাসন কী কাজ করছে আমরা তা জানি না। আমরা সরকারের কাছে দাবি করবো জঙ্গিদের নেটওয়ার্ক কোথায় তা খুঁজে বরের করে নিমূর্ল করুন। কোনও ধরণের রহস্যের যেন সৃষ্টি না হয়। ঘটনার পর বিদেশের বিভিন্ন সংগঠন আইএস, আইএস করছে, কিন্তু সরকার বলছে হামলাকারীরা আইএস নয়। সাধারণ মানুষের এ সন্দেহ দূর করা উচিৎ।’
ছবি: নাসিরুল ইসলাম

/এআরআর/এমও/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের