বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত, সংবাদ সম্মেলন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৭, ০০:৫৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০০:৫৯

দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে অবহিত করবে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এসব তথ্য জানিয়েছেন। তারা জানান, সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে কমিটির সদস্য এম কে আনোয়ার ছাড়া সব সদস্যই উপস্থিত ছিলেন।

মিডিয়া উইং কর্মকর্তারা আরও জানান, বৈঠকে নীতি নির্ধারকদের নিয়ে আলোচনার সারবস্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানাবেন। বেলা ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

লন্ডনে টানা ৯৪ দিন অবস্থান শেষে দেশে ফেরার পর এই প্রথম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে করলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান