সরকারকে উচ্চমূল্য দিয়ে বিদায় নিতে হবে: খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৮

আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইনি ব্যবস্থায় মামলা মোকাবিলার সুযোগ পেলে আওয়ামী সরকার ফসল ঘরে তুলতে পারবে না। বরং তারা যে পথে চলছে, সেপথে শুধু বিদায় নয়, উচ্চমূল্য দিয়ে বিদায় নিতে হবে।’

শনিবার দুপুরে (২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘মানবাধিকার প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যুক্তরাজ্য শাখা।

বিএনপি'র এই নেতা আরও বলেন, 'ক্ষমতাসীন সরকারের প্রতি জনগণের আস্থা নেই নিশ্চিত জেনে তারা জনগণকে ভোটের অধিকার থেকে বাইরে রেখে আবারও ক্ষমতা দখল করতে চায়।'

'নির্বাচনের জন্য প্রস্তুত' বলে প্রধান নির্বাচন কমিশনের দেওয়া বক্তব্যের সমালোচনায় সাবেক এ মন্ত্রী বলেন, 'আপনারা প্রস্তুত, কিন্তু নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ কি প্রস্তুত? বরং বাংলাদেশে যখন নিরপেক্ষ সরকার ব্যবস্থায় আগামী নির্বাচনের পরিবেশ বা ক্ষেত্র তৈরি হবে তখন দেশের মানুষ নির্বাচনের প্রস্তুতি নেবে। এর বাইরে নির্বাচনের জন্য প্রস্তুতি কিংবা ষড়যন্ত্র হলে এর দায়ভার ষড়যন্ত্রকারী ও নির্বাচন কমিশনকে নিতে হবে।'

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আমির খসরু বলেন, 'সম্প্রতি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রোহিঙ্গা ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি করা হয়েছে। অথচ এখন শুনতে পাচ্ছি রোহিঙ্গাদের নোয়াখালীর একটি জায়গায় বসবাসের স্থান দেওয়া হচ্ছে। এর মানে কী? যদি রোহিঙ্গাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হয় তাহলে তো বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি হচ্ছে ধোকাবাজি চুক্তি। অর্থাৎ সরকার মূলত নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ইস্যুতে চুক্তির মাধ্যমে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে।'

তিনি বলেন, 'বর্তমান অনির্বাচিত সরকারের কর্মসূচির একমাত্র অস্ত্র বিচার বিভাগ, যা বাংলাদেশের আইনের শাসনের রক্ষক, আর এর অভিভাবক হচ্ছেন প্রধান বিচারপতি। যাকে সরকার প্রথমে ছুটি, দেশত্যাগ ও সর্বশেষ পদত্যাগে বাধ্য করেছে। উদ্দেশ্য হচ্ছে সরকারের সঙ্গে জড়িত সবাইকে একটা ম্যাসেজ দেওয়া।'

খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ইকরামুল হক মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. শাহিদা রফিক, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

 

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম