বিএনপি নেতা গয়েশ্বর ও অমিত আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ২২:৩৬আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ০২:০৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি নেতা গয়েশ্বর ও অমিত তিনি অভিযোগ করে জানান, মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হওয়ার পর গয়েশ্বর রায়কে পুলিশ প্লাজার সামনে থেকে আটক করা হয়। আর জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

এদিকে মঙ্গলবার গয়েশ্বর চন্দ্র রায়ের আটকের বিষয়ে রুহুল কবির রিজভী চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। রিজভী সংবাদ সম্মেলনে বলেন, ‘একজন রাজনীতিবিদকে এভাবে রাস্তা থেকে তুলে নেওয়ার যাওয়ার ঘটনা সভ্য রাষ্ট্রে নজিরবিহীন। এটা সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ।’

রিজভী আরও জানান, এখনও আমরা জানি না, তিনি (গয়েশ্বর চন্দ্র রায়) কোথায় আছেন, কীভাবে আছেন? আমি দলের পক্ষ থেকে অবিলম্বে গয়েশ্বর চন্দ্র রায়কে তার দল ও পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় তল্লাশি চালানো হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলেসহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন অফিসের আশেপাশেও গোয়েন্দা পুলিশের সংখ্যা বেড়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সেখানে অবস্থান করছেন। এছাড়া ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আহসানের পল্লবীর বাসাও পুলিশ ঘিরে রেখেছে।

/এসটিএস/এনএল/এমএনএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম