খালেদা জিয়ার রায় হবে আমাদের টার্নিং পয়েন্ট: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৩

মওদুদ আহমদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এটাই হবে আমাদের টার্নিং পয়েন্ট। এর প্রতিক্রিয়া ব্যাপক ও গভীর হবে।’ 

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায় ও বেআইনিভাবে সাজা প্রদান’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়াকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। সেখানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না। একটি পরিত্যক্ত ভবনে তাকে রাখা হয়েছে। সেখানে কোনও মানুষ নেই, অন্য আসামিও নেই। যেভাবে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের নির্জন কারাবাসে রাখা হয়, সেভাবেই তাকে রাখা হয়েছে।’ 

তিনি বলেন, ‘তিনবারের একজন প্রধানমন্ত্রীকে ডিভিশন না দিয়ে এভাবে কারাগারে রাখার বিষয়টি মানবাধিকার লঙ্ঘন ও আইন পরিপন্থি কাজ।’

যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে নির্জন কারাবাস থেকে স্বাভাবিক কারাগারে রাখা এবং সেখানে তাকে সব সুযোগ-সুবিধা প্রদান করতে সরকারের কাছে দাবি জানান তিনি। 

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংগ্রাম অব্যাহত রাখা হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এই মিথ্যা মামলার জবাব দেবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ফোরামের সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ প্রমুখ।

/বিআই/এসটি/এমওএফ
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম