সব ঠিক থাকলে রবিবার খালেদা জিয়া মুক্তি পাবেন: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২২

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার খালেদা জিয়া মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও চলবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করা হবে।’

বক্তব্য রাখছেন মওদুদ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘খালেদা জিয়া মুক্তি পরিষদ’র উদ্যোগে ‘বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে’ এক সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মওদুদ বলেন, ‘বর্তমান সরকার এখন দারুণ বেকায়দায় রয়েছে। বন্দি খালেদা জিয়ার জন্য প্রতিদিন ১০ লাখ ভোট বিএনপির অ্যাকাউন্টে জমা হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ ভোট মাইনাস হচ্ছে। তারা যতদিন খালেদা জিয়াকে বন্দি রাখবে বিএনপি এবং খালেদা জিয়া তত বেশি জনপ্রিয় হবে।’

তিনি আরও বলেন, ‘এই সরকার বেগম জিয়াকে চরম ভয় পায়। আর সে কারণেই আরেকটি ভোটারবিহীন নির্বাচন করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি হাস্যকর মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সবসময় ভিন্ন পথে ক্ষমতায় যেতে চায়। ১/১১ এর সময় যখন মঈনুদ্দিন-ফখরুদ্দিনের আমলে একজন আপোস করেই ক্ষমতায় বসে গেছেন। সেদিন যদি খালেদা জিয়া আপোস করতেন তাহলে আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারতেন না। আমাদের নেত্রী কখনও অন্যায়ের সঙ্গে আপোস করেননি।’

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি ও খালেদা মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী’র সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন খালেদা জিয়া মুক্তি পরিষদের সহ সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।

/এসএস/এমও/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম