পুলিশি বাধায় বিএনপির সমাবেশ পণ্ড, উত্তরের সভাপতি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ১৩:৫৬আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৬:১৬

প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশি বাধা পুলিশের বাধায় পণ্ড হয়েছে বিএনপির অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। তবে কর্মসূচি চলাকালে সাদা পোশাকে পুলিশ হাজির হলে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা।
কর্মসূচি থেকে আটক ছাত্রদল মহানগর উত্তরের সভাপতিকে নিয়ে যাওয়া হচ্ছে জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অব্স্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নাল আবেদীন ফারুক, আমির খসরু মাহমুদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নেতাকর্মীরা যোগ দেন।
বিএনপি মহাসচিব বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগেই সাদা পোশাকে পুলিশ সমাবেশের ভেতর ঢুকে পড়ে। এ সময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।
কর্মসূচি থেকে আটক করা হয় ছাত্রদল মহানগর উত্তরের সভাপতিসহ তিন জনকে এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করেন। এতে কয়েকটি টেলিভিশন চ্যানেলের মাইক ভেঙে যায়। এ সময় বিএনপিকর্মীরা মহাসচিবকে ঘিরে ফেলেন। পরে তাকে গাড়িতে উঠিয়ে প্রেসক্লাব ত্যাগ করেন। পুলিশ এ সময় ছাত্রদল ঢাকা উত্তর মহানগর শাখার সভাপতি মিজানুর রহমান রাজসহ তিনজনকে আটক করে।
ঘটনাস্থল ত্যাগ করার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এর বিচার চাই।’
বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদও বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এরকম কর্মসূচিতেও আমাদের সঙ্গে কী আচরণ করা হলো আপনারা তা দেখেছেন। শান্তিপূর্ণ একটি কর্মসূচিতে এমন না করলেও হতো। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

/এসও/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম