পুলিশের হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যু: রবিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৪:০৪আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৫:৪১

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে পাশবিক অত্যাচারে হত্যার অভিযোগ এনে আগামী রবিবার (১৮ মার্চ) কর্মসূচি ডেকেছে বিএনপি। এদিন ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে। দলীয় নেতাকর্মীরা এদিন বুকে কালো ব্যাজ ধারণ করবেন।  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বৃহস্পতিবার (১৫ মার্চ) এ কর্মসূচি ঘোষণা করেন। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিক্ষোভের আগে আগামীকাল শুক্রবার জাকির হোসেন মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে বাদজুমা দোয়া অনুষ্ঠিত হবে।

রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘বিচার বিভাগ, রাজনীতি, গণমাধ্যম ও মানুষের বাকস্বাধীনতা হরণ করে সব নাগরিক অধিকার কেড়ে নিয়ে বর্তমান ভোটারবিহীন সরকার রাষ্ট্রের সব স্তম্ভ ভেঙে চুরমার করে ফেলেছে। এখন পরিকল্পিত নৈরাজ্য তৈরির জন্য ওবায়দুল কাদের সাহেবরা উসকানি দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমি দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, ধারাবাহিকভাবে আদালতের কাছে রিমান্ড আবেদন, আদালত কর্তৃক রিমান্ড মঞ্জুর ও রিমান্ডে নিয়ে তরুণ নেতাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় প্রতিটি আঘাতই প্রত্যাঘাত হয়ে কোনও না কোনও দিন আপনাদের কাছে ফিরে আসবে। এটাই হচ্ছে প্রকৃতির প্রতিশোধ।’

রিজভী বলেন, ‘শফিউল বারী বাবু, রাজিব আহসান, মিজানুর রহমান রাজসহ তরুণ নেতাদের রিমান্ডের পর রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে নির্যাতনের ফলে মৃত্যুবরণের কারণে আমরা এখন শফিউল বারী বাবু, রাজিব আহসান এবং মিজানুর রহমান রাজের শারীরিক অবস্থা নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্ত।’

 

/এসটিএস/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম