‘হাছান মাহমুদ ছুটিতে তাই, উদ্ভট কথা বলার দায়িত্ব ওবায়দুল কাদেরের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৩:২৩আপডেট : ০৬ মে ২০১৮, ১৩:৩৩

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ছুটিতে যাওয়ায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওপর ফালতু ও উদ্ভট কথা বলার দায়িত্ব পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমরা জানি সব ফালতু ও উদ্ভট কথা আগে হাছান মাহমুদ বলতেন। মনে হয় তিনি ছুটিতে যাওয়ায় এখন ওবায়দুল কাদের ওপর সেই দায়িত্ব দেওয়া হয়েছে।’ 

রবিবার (৬ মে) দুপুরে বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

‘পাহাড়ে রক্তপাত বিএনপি-জমায়াতের ইঙ্গিতে হচ্ছে’ ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘তার মস্তিষ্কে আঁধার নেমেছে বলেই লাগামছাড়া বক্তব্য দিচ্ছেন। শুধু পাহাড় কেন দেশের সব রক্তপাতের জন্য দায়ী আওয়ামী লীগ। পাহাড়ে তাদের লালিত সন্ত্রাসীরাই রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে। তাদের দলের নেতাকর্মীদের হাতে অস্ত্রের ছড়াছড়ি। তারা হাজার হাজার অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং বেআইনি অস্ত্র মজুত রাখার অধিকার দিয়েছে দলীয় সন্ত্রাসীদের। এসব অস্ত্রের পাহারাদার হিসেবে রাখা হয়েছে গাজীপুরের এসপি হারুনুর রশীদের মতো পুলিশ কর্মকর্তাদের।’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রহস্যজনক আচরণ করছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, ‘দেশনেত্রীকে বন্দি করে রেখে সরকার প্রধান নিষ্ঠুর উল্লাসে মেতে উঠেছেন। আমি আবারও তার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানাচ্ছি।’  

দুই সিটি নির্বাচন নিয়ে রিজভী বলেন, নির্বাচনি তফসিল ঘোষণার পর বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধারের আইনগত বাধ্যবাধকতা থাকলেও ইসি তা করতে ব্যর্থ হয়েছে। আমি আবারও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানাচ্ছি ইসিকে।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক