সরকারকে অনেক বেশি ড্যামারেজ দিতে হবে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ১২:৫৮আপডেট : ১৯ জুন ২০১৮, ১৭:৩৯

সংবাদ সম্মেলনে রিজভী লেট ক্লিয়ারিংয়ের জন্য সরকারকে অনেক বেশি ড্যামারেজ দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘আমি সরকারকে বলতে চাই, এই মুহূর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ইউনাইটেড হাসপাতালে তার যথাযথ চিকিৎসা দিতে হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে লেট ক্লিয়ারিংয়ের জন্য অনেক বেশি ড্যামারেজ দিতে হবে।’

মঙ্গলবার (১৯ জুন) বেলা ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২১ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন তিনি।

রিজভী বলেন, ‘বাংলাদেশে চলছে এক আজব শাসন। এখানে বিরোধী দল, বিরোধী মতের বিশ্বাসী মানুষরা দ্বিতীয় শ্রেণির নাগরিক। ক্ষমতাসীন আওয়ামী লীগ অবৈধ ক্ষমতার শক্তিতে এখন দেশে দণ্ডমুণ্ডের কর্তা সেজে বসেছে।’

খালেদা জিয়ার ওপর নানা কায়দায় অমানবিক নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন রিজভী। তিনি বলেন, ‘তার যাতে যথাযথ চিকিৎসা না হয় সেজন্য সরকার এমন কোনও ফন্দি নেই যে করেনি। চিকিৎসা বিলম্বিত করতে মন্ত্রীরা নানা কাহিনি শোনাচ্ছেন। এখন শুধু কারা কর্তৃপক্ষই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছেন সরকারের বাণিজ্যমন্ত্রী, সেতুমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারা এমন কথা বলছেন, যেন খালেদা জিয়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলে তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে।’

বিএনপির এ নেতা বলেন, সরকার খালেদা জিয়াকে হাতের মুঠোয় রাখতে সম্মিলিত সামরিক হাসপাতালের বাইরে চিকিৎসার ব্যবস্থা করাতে চায় না। তিনি আগে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে এখনও সেখানে চিকিৎসা করাতে চান।

/এএইচআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের