গাজীপুর নির্বাচনে ৫ কৌশলে কাজ করেছে আ. লীগ: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৮, ১৪:৩৪আপডেট : ২৯ জুন ২০১৮, ১৬:৩৮


সংবাদ সম্মেলনে রিজভী, ছবি: ফোকাস বাংলা গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে কয়েকটি কৌশলে আওয়ামী লীগ কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, জিসিসি নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার স্বাধীনতা ছিল না।

আওয়ামী লীগের কৌশলগুলো সম্পর্কে রিজভী বলেন, তারা ৫ কৌশলে কাজ করেছে। এগুলো হলো, ১. ম্যানিপুলেশন, ২. আতঙ্ক সৃষ্টি করা, ৩. পুলিশের এসপির ভোট ডাকাতিতে সরাসরি অংশগ্রহণ, ৪. ভোটারদের মনে ভয় সৃষ্টিতে পোশাকধারী ও সাদা পোশাকধারীদের অংশগ্রহণ এবং ৫. ভয় দেখিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ।

শুক্রবার (২৯ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

গাজীপুর নির্বাচনে ৫ কৌশলে কাজ করেছে আ. লীগ: রিজভী রিজভী বলেন, ‘খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে কারা চিকিৎসকরা তাকে আদালতে হাজির না করার পরামর্শ দিয়েছেন। সেজন্য পুলিশ তাকে আদালতে হাজির করেনি, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কাজেই দেশনেত্রী যে প্রচণ্ড অসুস্থ, এটি সুস্পষ্ট। এরপরেও এখন তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেনি সরকার।’  
তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ জুন) রাত সাড়ে ১০টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের বাসভবনে হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বাসার সব সিসি ক্যামেরা খুলে ফেলে তারা। ভাড়াটিয়াদের বাসা ছেড়ে দেওয়ার হুমকিসহ তারা বাসার লোকজনদের সঙ্গে অশালীন আচরণ করেছে।



/এসটিএস/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান