লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত দেশনেত্রীকে কারারুদ্ধ রাখতে চায় সরকার: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ১৩:১৬আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৫:৫০

মানববন্ধনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতক্ষণ পর্যন্ত সরকার তার অভীষ্ট লক্ষ্যে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখেত চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) উদ্যোগে ‘দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির’ দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত করছে এই সরকার। এসব মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে এবং আসন্ন জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতেই কারারুদ্ধ করে রাখা হয়েছে। কারাবন্দিদের জন্য যেসব আইনি সুযোগ সুবিধা রয়েছে, সেসব থেকেও তাকে বঞ্চিত করে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার ২০১৪ সালের মতো একতরফা সাজানো একটি নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতায় যেতে চায়। সরকার একদলীয় শাসন ব্যবস্থাকে একটি ভিন্ন খোলস পরিয়ে পাকাপোক্ত করতে চায়।’

/এসজেএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের