ভোট আপনারা অবশ্যই দেবেন, তরুণদের প্রতি মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:৪০

মির্জা ফখরুলের ভিডিও বার্তা তরুণ ভোটারদের উদ্দেশে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনার বিবেচনায় যাকে ইচ্ছা, তাকেই ভোট দিন। আমি সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। কিন্তু ভোট আপনারা অবশ্যই দেবেন। সকাল-সকাল দেবেন। দেখিয়ে দিন, যে আপনারাই বাংলাদেশ।’

৩০ ডিসেম্বর সব তরুণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তরুণ ভোটাররা যাকে খুশি ভোট দেবেন, কিন্তু অবশ্যই ভোটের দিন ভোট দিতে যাবেন।’

জাতীয় নির্বাচন উপলক্ষে দেওয়া এক ভিডিওবার্তায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ২০ ডিসেম্বর মির্জা ফখরুলের ভিডিওবার্তাটি রেকর্ড করা হয়। দেশের তরুণ ভোটারদের জন্য তিনি তার অবস্থান তুলে ধরেছেন। মির্জা ফখরুল নির্বাচনি প্রচারে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন।  

তিনি বলেন, ‘একটা আলো আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের যৌবনে। যেটা আমরা আপনাদেরকে দিতে চাই। এই আলো শুধু আপনাদের সন্তানদের কাছে পৌঁছে দেবেন, তাহলেই হবে। আলোটাকে নিভতে দেবেন না।’

সাড়ে তিন মিনিটের ভিডিওটি প্রচার করা হচ্ছে ‘ধানের শীষে ভোট দিন’ শিরোনামে বিএনপির নির্বাচনি প্রচার সেল থেকে। শুক্রবার রাত ১২ টার পরই ভিডিওটি প্রচার শুরু করা হয়।
তরুণ ও জ্যেষ্ঠ ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বর সকাল-সকাল ভোট দিন। দেখিয়ে দিন আপনারা শুধু ভোট দিতেই জানেন না, ভোট ডাকাতিও আটকাতে পারেন। গণতন্ত্রটা বাঁচাতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এবারই যারা প্রথম ভোট দেবেন, তাদের কিছু বলতে চাই। আমার বয়স যখন আপনাদের মতো, তখন আমরা একটা যুদ্ধে গিয়েছিলাম দেশটাকে মুক্ত করবো বলে। তখন আমাদের চারপাশে অনেক মানুষ ছিলেন। যারা বলতেন, পাঞ্জাবিদের সঙ্গে যুদ্ধে আমরা কোনও দিনও পারবো না। মেরে কেটে ওরা শেষ করে দেবে। ওদের ট্রেইনড মিলিটারিদের বিপরীতে আমরা হলাম বাচ্চা ছেলেপেলে। তারা আসলে ভয় পেতেন। যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে কাতর ছিল তারা। আমরা সেদিন তাদের কথা শুনিনি। আমরা শুধু আমাদের মনের কথা শুনেছিলাম। শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম। দেশটা মুক্ত হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘আমার বয়স এখন ৭০। এই বয়সেও সেই একই স্বপ্ন তাড়া করছে আমাকে। আমি তো আশায় ভরপুর। আপনারা কী স্বপ্ন দেখতে ভুলে গেছেন? আমাকে বহু মানুষ বলে ভোটে তো স্যার আপনারাই জিতবেন। কিন্তু আওয়ামী লীগ আপনাদের রেজাল্ট খেয়ে ফেলবে। তার কারণ হলো আওয়ামী লীগের সমীকরণে আপনারা (তরুণরা) নেই। তারা আপনাদের তাচ্ছিল্য করে। টু দেম, ইউ ডোন্ট মেটার। তাদের পরিকল্পনা এমন যে, তারা এমন ভীতিকর পরিবেশ তৈরি করবে যে আপনারা যেন ভোট সেন্টারে যাওয়ার আগ্রহটাই হারিয়ে ফেলেন।’


 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান