‘প্রধানমন্ত্রীর মনে হয়েছে নির্বাচন ঠিক হয়নি, তাই ব্যাখ্যা দিয়েছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ১৩:২৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৩:৩৯

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি। তার বক্তব্য শুনে আমার মনে হয়েছে, তিনি গিল্টি কনসেন্স থেকে বক্তব্য দিয়েছেন। কেন জানি তার মনে হয়েছে, নির্বাচন ঠিক হয়নি,এর একটা ব্যাখা দেওয়া প্রয়োজন। সেই ব্যাখ্যাটি তিনি (প্রধানমন্ত্রী) দিয়েছেন।’

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়ো বক্তব্যে এসেছে, বিএনপি কেন নির্বাচনে ভালো করতে পারলো না। কেন তারা (আওয়ামী লীগ) এত ভালো করলেন।  সাধারণত আমরা কী দেখি? একটা নির্বাচনের পরে এই ধরনের কথা কেউ আনে না। তিনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন তার চিন্তা-ভাবনা থেকে। প্রকৃত ঘটনা নিয়ে কেউ কিছু বলে না। এমনকি মিডিয়াও না।’

তিনি বলেন, ‘এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ওপর থেকেও আস্থা চলে গেছে মানুষের। বিভিন্ন এজেন্সিগুলোকেও ব্যবহার করা হয়েছে নির্বাচনে। সামগ্রকিভাবে জনগণের প্রতিপক্ষ হিসেবে রাষ্ট্রকে নামিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু আমি শুধু নই, দেশের সব সচেতন মানুষ মনে করে এই নির্বাচন কোনও নির্বাচনই হয়নি। যে কারণে জাতীয় ঐক্যফ্রন্ট এবং সবদল নির্বাচনরে ফলাফলকে প্রত্যাখান করেছে। পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনেরও দাবি করেছি। সেই নির্বাচনে জনগণ যে তাদের রায় দিয়ে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে বলেছি আমরা।’

দেশে দুর্নীতি এমনভাবে বেড়েছে, যা নিয়ে কেউ কোন প্রশ্নও করতে পারে না বলেও মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশে পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা চলছে।   

প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক ও বিরোধী দলকে সংসদে যোগ দানের আহ্বানের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখথরুল বলেন, ‘তিনি জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা মেনে নেওয়ার কোনও কারণ নেই। নির্বাচনের আগে তিনি যখন আমাদের সঙ্গে সংলাপ করেছেন, তখন তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো কী রাখতে পেরেছেন? একটাও রাখতে পারেননি। তিনি বলেছিলেন, কোন গ্রেফতার ও নতুন কোনও মামলা হবে না। নির্বাচনের একটা লেভেল প্লেয়েইং ফিল্ড তৈরি করা হবে। তাও করেননি।’ 

তিনি আরও বলেন,  ‘এখন যে কথাগুলো প্রধানমন্ত্রী বলছেন, তা কথার কথা। এগুলো তিনি সব সময় বলেন। আমরা তো নির্বাচনের ফলাফলই প্রত্যাখান করেছি। সেখানে নতুন করে শপথ নেওয়া বা সংসদে যাওয়ার কোনও প্রেশ্নই ওঠে না।’  

আজ মির্জা ফখরুলের ৭১তম জন্মদিন।  এ নিয়ে তিনি বলেন, ‘বৃদ্ধ মানুষকে জন্মদিনের কথা বলা মানে মৃত্যুর দিন ঘনিয়ে আসছে তা স্মরণ করিয়ে দেওয়া। এখন জন্মদিন মানে জীবন থেকে আরও একটা বছর চলে যাওয়া তা মনে করিয়ে দেওয়া।’

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম