‘ছাত্র নির্বাচনকে কলঙ্কিত করতে ডাকসু নির্বাচনের আয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১১

প্রতিবাদ সভায় বিএনপি নেতা ছাত্র নির্বাচনকে কলঙ্কিত করতে ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‘ভোট কারচুপি করতেই হলে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলে সরকারি দলের ছাত্র সংগঠন ছাড়া অন্য কোনও দলের ছাত্র সংগঠনের নেই। তাই অন্য কোনও দল এই নির্বাচনে ভোট দিতে যেতে পারবে না।’

সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এক প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়।

বিএনপি নেতা বলেন, ‘সরকার দলীয় ছাত্র সংগঠন ছাড়া অন্য ছাত্র সংগঠনগুলো দাবি করেছিল একাডেমিক ভবনে ভোটগ্রহণ করা হোক। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের এই দাবির প্রতি কোনও সম্মান করেনি। তারা পূর্ব পরিকল্পিত ছকটি মেনে,হলে নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছেন। যাতে সাধারণ ছাত্ররা আতঙ্কে ভোট দিতে যেতে না পারে।’

হাফিজ উদ্দীন বলেন, ‘বাংলাদেশে যত ধরনের অপরাধ হচ্ছে ভালো করে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে সেখানে কোনও ছাত্র নেতা জড়িত আছে। এ অবস্থায় ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা মনে করি না।’

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ,জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা শুয়াইব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান