খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ১৯:৫১আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:১২

খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ বারবার বাকশাল প্রতিষ্ঠা করেছে। পক্ষান্তরে বিএনপি দুইবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে প্রথম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তাই এবারও আমাদের সবার পবিত্র দায়িত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তবে খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাকে মুক্ত করে তার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’
মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘বর্তমান সংসদের মাত্র দুইজন সদস্য ছাড়া কেউই নির্বাচিত নন। সবাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। সংবিধানে বলা আছে, নির্বাচিত সংসদ সদস্যরা দেশ পরিচালনা করবেন। কিন্তু এখন দেশ পরিচালনা করছেন মনোনীত প্রার্থীরা। এই মনোনীতদের দিয়ে সরকার এখন অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে স্মরণসভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবীব, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ অনেকেই বক্তব্য রাখেন।

/এইচএন/এআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম