সড়ক ও রেলপথে চরম নৈরাজ্য চলছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ২১:০৮আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৫৩





মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

ঈদযাত্রায় সড়ক ও রেলপথে মানুষের ভোগান্তি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সড়ক ও রেলপথে চরম নৈরাজ্য চলছে। কিন্তু এর জন্য কোনও জবাবদিহি নেই।’ রবিবার (২৬ মে) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টির একাংশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রতি বছর ঈদের আগে সরকারের পক্ষ থেকে বলা হয়, এবার দুর্ভোগ হবে না। আমরা দেখতে পাচ্ছি সাধারণ যাত্রীরা টিকিট কেনার আগেই ট্রেনের অর্ধেক টিকিট বিক্রি হয়ে যাচ্ছে।’

গোটা দেশ অস্থিতিশীল হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যে দল ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেই বাকশালকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে। তারা সব সময় শুধু সংবিধানের দোহাই দেয়। কোন সংবিধান, এটা কি ৭২ সালের সংবিধান?’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ একদিকে গণতন্ত্রের কথা বলে, অন্যদিকে গণতন্ত্রকে হত্যা করে। একদিকে সংবিধানের কথা বলে, অন্যদিকে সংবিধান লঙ্ঘন করে।’ সংবিধান লঙ্ঘন করে খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘শেষ আশ্রয়স্থল আদালতেও মানুষ এখন আর ভরসা রাখতে পারছে না।’

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জন্য খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাবরণ করছেন। তিনি আপস করেননি বলে এখনও কারাগারে।’

লেবার পার্টির একাংশের সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান