ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৯, ১৭:৩৬ আপডেট : ২৩ জুন ২০১৯, ১৮:০১

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কাউন্সিলের তারিখ ঘোষণা করেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

গণতান্ত্রিকভাবে ছাত্রদলের আগামী নেতৃত্ব নির্বাচন করার জন্য কাউন্সিল আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘আগামী ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করা হবে।’ রবিবার (২৩ জুন) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলের কাউন্সিলের এই তারিখ ঘোষণা করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্মসচিব খায়রুল কবির খোকনকে প্রধান করে ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে খায়রুল কবির খোকন বলেন, ‘ছাত্রদলের কাউন্সিলের ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ জুন। ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২৫ জুন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৬ জুন। প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ ২৭-২৮ জুন। মনোনয়নপত্র গ্রহণ ২৯-৩০ জুন। প্রার্থিতা যাচাই-বাছাই ১ থেকে ৩ জুলাই। প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ৪ জুলাই। প্রার্থীদের সম্পর্কে আপত্তি গ্রহণ ৫ জুলাই, আপত্তি নিষ্পত্তি ৬ জুলাই। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ৭ জুলাই।
এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শুধু সরাসরি ভোট হবে। আর বিবাহিতরা কোনও ছাত্র নয়।’ তাদের প্রার্থী হওয়ার কোনও প্রশ্নই আসে না বলেও তিনি জানান।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
সর্বশেষ খবর
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা