বিএনপির কার্যালয়ের সামনে ফের ছাত্রদলের বয়স্কদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৪:০৭আপডেট : ২৭ জুন ২০১৯, ২০:৪২

বিএনপির কার্যালয়ের সামনে ফের ছাত্রদলের বয়স্কদের বিক্ষোভ নির্বাচনের তফসিল বাতিল চেয়ে ফের বিক্ষোভ করেছেন ছাত্রদলের বিগত কমিটির বয়স্ক নেতারা। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে অর্ধশতাধিক বয়স্ক নেতাকর্মী ও তাদের অনুসারীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটাও দেখা গেছে। বিক্ষোভকারীদের নতুন তফসিলের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
ছাত্রদলের সদ্যবিলুপ্ত কমিটির নেতাদের মধ্যে ইকতিয়ার কবির, আসাদুজ্জামান আসাদসহ অনেকেই রয়েছেন বিক্ষোভে। ইতোমধ্যে এ আন্দোলন করতে গিয়ে বহিষ্কারের মুখোমুখি হয়েছেন ১২ জন নেতা।
বিএনপির কার্যালয়ের সামনে ফের ছাত্রদলের বয়স্কদের বিক্ষোভ ছাত্রদলের একটি সূত্র জানায়, বৃহস্পতিবারও ছাত্রদলের সাবেক কমিটির নেতাদের কারও কারও সঙ্গে বিএনপির দায়িত্বশীল পর্যায়ে বৈঠক হয়েছে। আন্দোলনরত ‘বয়স্ক’ নেতাদের দাবি, সদ্যবিলুপ্ত কমিটি নির্ধারিত সময়ে ভেঙে দিয়ে পরবর্তী কমিটি গঠন করলে, সেখানে নতুন নেতৃত্ব আসার সুযোগ ছিল। তারাও তখন নিয়মিত ছাত্র হিসেবে ওই কমিটিতে স্থান পেতে পারতেন। কিন্তু কমিটির মেয়াদ দুই বছরের জায়গায় পাঁচ বছরে গড়ানোর কারণে তারা ছাত্রদলের পদ-পদবি থেকে বঞ্চিত হচ্ছেন।
২০১৪ সালে অক্টোবরে রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই বছর মেয়াদি ওই কমিটি পাঁচ বছর পর ভেঙে দেওয়া হয় এ বছরের ৩ জুন। এরপর রবিবার (২৩ জুন) পরবর্তী কাউন্সিলের তারিখ ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ওই ঘোষণা অনুযায়ী আগামী ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

/এসটিএস/এআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম