‘আগে ভিসিরা রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতেন, এখন যুবলীগের সভাপতি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৩:০৯আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৩:৫৭


রুহুল কবির রিজভী (ফাইল ছবি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এক সময় বিশ্ববিদ্যালয়ের ভিসিরা রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতেন। আর এখন তারা যুবলীগের সভাপতি হওয়ার স্বপ্ন দেখেন। কতটা নির্লজ্জ, নির্বোধ ও দলকানা হলে ভিসির মতো পদ ছেড়ে তিনি যুবলীগের সভাপতি হতে চান।’

রবিবার (২০ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘গত এক দশকে দেশে দুর্নীতি, অনাচার, দুর্বৃত্তায়ন এমন পর্যায়ে পৌঁছেছে, চরিত্রহীন ও সুবিধাবাদীরা আওয়ামী লীগকে মনে করছে টাকা বানানোর হাতিয়ার। আওয়ামী জাহেলিয়াতের আমলে অবস্থা এতটাই বিপর্যয়কর যে, একজন উপাচার্য নিজের পদের চেয়ে যুবলীগের নেতা হওয়াকে বেশি গৌরবজনক মনে করেন।’

রিজভী দাবি করেন, ‘গণভবনের আনুকূল্য একজন উপাচার্যকে কতটা রুচিহীন, অমার্জিত ও অসংস্কৃত করে তুলতে পারে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান তার উদাহরণ। একনায়কতন্ত্রের যুগে আমাদের রাষ্ট্র, সমাজ ও চিন্তা-চেতনায় যে পচন ধরেছে, তার প্রমাণ একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আকাঙ্ক্ষা।’
বিএনপির এই নেতা বলেন, ‘নতুন সম্রাট হতে তিনি (মীজানুর রহমান) খুবই আগ্রহী। তিনি যোগ্য ছিলেন যুবলীগের হাতুড়ি বাহিনীর নেতা হওয়ার। তাকে করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘদিনের শ্রদ্ধা-সম্ভ্রমের এই পদটিকে কলঙ্কিত করছেন তিনি।’
নিশিরাতের সরকারের সঙ্গী রাশেদ খান মেনন যে কোনও কারণেই হোক, এবার নিজের মুখে সত্যটি স্বীকার করেছেন বলে মন্তব্য করেন রিজভী।

বিবেকের তাড়নায় মেনন সত্য কথা বলতে শুরু করেছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘হয়তো কয়েকদিন পর ওবায়দুল কাদের ও হাছান মাহমুদরাও বলবেন এই কথাগুলো।’
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের মন্তব্য ও বানোয়াট তথ্য পোস্ট করছেন বলেও জানান রিজভী।


/এএইচআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম