চিকিৎসার জন্য বিদেশে যেতে চান খালেদা জিয়া: পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৯, ১৭:১৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৮:০৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে যেতে চান বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। তিনি খেতে, বসতে ও চলাফেরা করতে পারছেন না। সারাক্ষণ শুয়ে থাকেন। শুয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। তার শরীর খুব খারাপ। উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে চান।’ শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া নিজে চিকিৎসার জন্য বিদেশে যেতে চান কিনা— এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, ‘তিনি বলেননি। কিন্তু আমরা তাকে পাঠাতে চাই। দিন দিন তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে। এখানে কোনও চিকিৎসা হচ্ছে না। ডাক্তারই আসেন না।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেলিমা ইসলাম সেলিমা ইসলাম বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে চিকিৎসকরা তাকে দেখতে আসেন না। কোনও চিকিৎসাও দেওয়া হচ্ছে না। অযথা তাকে এখানে ফেলে রাখা হচ্ছে। আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাই।’ খালেদা জিয়া নিজে হাতে খাবার তুলে খেতে পারছেন না বলেও দাবি করেছেন তিনি। 

খালেদা জিয়া জামিন পেলে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যাবে বলে উল্লেখ করেন সেলিমা ইসলাম। 

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার মেঝ বোন সেলিমা ইসলাম, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, তারেক রহমানের স্ত্রী জোবায়দার বড় বোন শামীম আরা বিন্দু। আর হাসপাতালের বাইরে ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ। 

/এএইচআর/এসটি/এমএমজে/এমএনএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান