বিএনপি কর্মী ‘দল পাগল রিজভী’ মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৯, ১২:১৫আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:১৮

রিজভী হাওলাদার
বিএনপির অন্তঃপ্রাণ কর্মী রিজভী হাওলাদার মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অসুস্থ হয়ে তিনি মারা যান। রিজভী বিএনপির নেতাকর্মীদের কাছে ‘দল-পাগল রিজভী’ নামে পরিচিত ছিলেন।
ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী ফেসবুক স্ট্যাটাসে রিজভীর মৃত্যুর খবর জানিয়ে বলেন, ‘আজকে (শনিবার) সন্ধ্যায় যখন পার্টি অফিস থেকে বের হলাম তখন আমাকে সামনে পেয়ে বিএনপি অন্তঃপ্রাণ রিজভী ক্ষোভের সঙ্গে বললো, ম্যাডামের জন্য কেউ কিছু করছে না। সব শালারা দালাল। আরও অনেক কথা বললো। তারপর আমি চলে এলাম। কিছুক্ষণ আগে শুনলাম বিএনপি ও খালেদা জিয়ার জন্য অন্তঃহীন ভালোবাসা ধারণ করা রিজভী আমাদের মাঝে আর নেই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।’
তিনি আরও জানিয়েছেন, রিজভীর লাশ তার গ্রামের বাড়ি পটুয়াখালী নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার দাফন হবে।

রিজভী হাওলাদার (মাঝে) গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন প্রায় দিন কারাগারে সামনে রিজভী খালেদা জিয়ার জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকতেন। এছাড়া বিএনপির যেকোনও কর্মসূচিতে কখনও নিজের শরীরের লিখে, আবারও কখনও সাদা কাপড় পরে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আসছিলেন তিনি।
শনিবার রাত পৌনে ১২টার দিকে রিজভী মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

জানা গেছে, রিজভীর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নে। তবে তিনি থাকতেন নারায়ণগঞ্জে। সেখান থেকেই প্রতিদিন সকালে চলে আসতেন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। বিএনপির নেতাকর্মীরা কিছু দিলে সেটা খেয়েই দিন পার হতো তার। অনেক সময় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের নিচের ফ্লোরেই ঘুমিয়ে পড়তেন তিনি।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ করলো সরকার
গোঁয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, না হলে সরকারের পতন ত্বরান্বিত হবে: পাটওয়ারী
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
‘আর্জেন্টিনা ব্লু স্মেল পেয়েছে, মেসির চেয়ে ম্যারাডোনা এগিয়ে!’
‘আর্জেন্টিনা ব্লু স্মেল পেয়েছে, মেসির চেয়ে ম্যারাডোনা এগিয়ে!’
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
আর্জেন্টিনার ঠান্ডা মাথা, আর ইংল্যান্ডের প্ল্যান বি ফেইল
আর্জেন্টিনার ঠান্ডা মাথা, আর ইংল্যান্ডের প্ল্যান বি ফেইল
রেকর্ড বইয়ে আর্জেন্টিনা, এটি আছে আর কোন দলের?
রেকর্ড বইয়ে আর্জেন্টিনা, এটি আছে আর কোন দলের?
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির