নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২০, ১৫:২০আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৫:৩৯

অনুষ্ঠানে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের অর্থনীতি একটি এম্পটি ভেসেলের মধ্যে পড়ে গেছে। ওরা (সরকার) বাইরে থেকে ঢোল বাজায় উন্নয়ন,উন্নয়ন। কিন্তু ভেতর একদম ফাঁকা। এই রাষ্ট্রকে পরিপূর্ণভাবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ চূড়ান্ত করে ফেলেছে। নির্বাচন এসেছে অনেকেই প্রশ্ন করছেন বিগত নির্বাচনে এই অবস্থার পরেও আপনারা নির্বাচনে গেছেন কেন? আমরা বলেছি নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি।’

শনিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে এই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যেতে চাই। আমাদের নির্বাচনে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের কাছে যাবো এবং তাদের সঙ্গে নিয়েই এই সরকারকে নিয়মতান্ত্রিকভাবে পরাজিত করবো। আমরা বিশ্বাস করি আমরা সফল হবো। কারণ জনগণের যে শক্তি সেই শক্তির কাছে সব অপশক্তি পরাজিত হয়।’ 

তিনি বলেন, ‘সরকার দীর্ঘ সময় ধরে বলে আসছেন তারেক রহমান দুর্নীতির সঙ্গে জড়িত। অথচ আজ পর্যন্ত তারা একটিরও প্রমাণ করতে পারেনি। একটি মামলার বিচারক তাকে নির্দোষ বলে রায় দেওয়ার কারণে ওই বিচারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’ 

মির্জা ফখরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাদেরকে ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তবে লক্ষ্য করবেন সবচেয়ে নিম্নমানের লোকজনকে রাজনৈতিক কারণে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাস কোর্স,  থার্ড ক্লাস পাওয়া লোকজনকে নিয়ে এসে ভাইস-চ্যান্সেলর বানানো হচ্ছে। একইভাবে এখন বিচারক নিয়োগ দেওয়া হয়,বিসিএসে রিক্রুটমেন্ট করা হয়। এভাবে সব প্রতিষ্ঠানগুলোকে তারা তাদের নিজেদের আয়ত্তে আনতে দলীয়করণ করছে। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে সম্পূর্ণ একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করার সব আয়োজন করেছে সরকার। দেশে এখন পরিবার তন্ত্র চলছে এখন। এটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, মনোনয়ন কাদের দেওয়া হয় এবং  সংগঠনগুলোর দলীয় প্রধান কাদের বানানো হয়। আমি শুধু আপনাদের একটি কথা বলতে চাই, এই সংলাপ, এই লড়াই ছোটখাটো কোনও লড়াই না। এই লড়াইয়ে সবাই অংশ নিতে হবে।’

স্মরণ সভায় জিয়া পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এম সলিমুল্লাহ খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ বক্তব্য দেন।

 

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের