অবশেষে নোমানকে দায়িত্ব দিলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২০, ২০:৪১আপডেট : ০৮ মার্চ ২০২০, ২০:৪২

বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান (ফাইল ফটো)

অবশেষে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেনের প্রধান নির্বাচনি এজেন্ট হিসেবে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে দায়িত্ব দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে নোমানকে এ দায়িত্ব পালন করতে অনুরোধ করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে এ চিঠি নোমানের কাছে পৌঁছানো হয়। দলের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানায়।

জানতে চাইলে রবিবার রাতে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, চসিকে দলের প্রার্থী শাহাদাৎ হোসেনের প্রধান নির্বাচনি এজেন্টের দায়িত্ব পালন করার জন্য আমাকে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে, সার্বক্ষণিকভাবে চট্টগ্রামে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে।

আবদুল্লাহ আল নোমানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে চট্টগ্রামে থাকবেন তিনি। সূত্র জানায়, দায়িত্ব পেয়ে ইতোমধ্যে চসিকে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন থেকে প্রত্যাহার করতে কাজ শুরু করেছেন নোমান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চসিকে দলের প্রার্থী শাহাদাৎ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির গঠন করা হয়। তাকে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছিল আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। যদিও আবদুল্লাহ আল নোমানকে কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে রাখার বিষয়ে আলোচনা হলেও শেষ মুহূর্তে সরে আসে হাইকমান্ড। এ নিয়ে বাংলা ট্রিবিউনে আবারও ‘খসরু-নোমান সংকটে’ বিএনপি  শিরোনামে একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয়।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের