ভুলের খেসারত দিচ্ছেন খালেদা জিয়া ও তারেক রহমান: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২০, ১৭:৫৭আপডেট : ২১ আগস্ট ২০২০, ২০:৪৯

খালেদা জিয়া ও তারেক রহমান দল ক্ষমতায় থাকাকালে কিছু ভুল-ভ্রান্তি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সরকারে থাকতে আমাদের কিছু ভুল-ভ্রান্তি হয়েছিল। যার খেসারত আজকে জনগণ দিচ্ছে, আমরা দিচ্ছি। খালেদা জিয়া ও তারেক রহমান দিচ্ছেন।’

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। দলটির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণে এই সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

তিনি বলেন, ‘যারা অপকর্ম করেছে তারা খেসারত দেয়নি। তারা কিন্তু আমাদের আশপাশে আরও বলীয়ান হওয়ার চেষ্টা করছেন। এটা (২১ আগস্টের ঘটনা) বাংলাদেশের ভাবনা থেকে হয়নি। এর পরিকল্পনা অন্য কোথাও থেকে হয়েছে। এটাও ঠিক যে যারা গ্রেনেড হামলায় সম্পৃক্ত ছিল তারা ভিকটিম বা আসামি হয়নি। এখানে আমাদেরও ব্যর্থতা আছে। আর আওয়ামী লীগ সরকার সেই পারপাসটা ভালো করে আমাদের ওপরে চাপিয়ে দিতে পারছে। ’

২১ আগস্টের ঘটনার প্রকৃত দোষীরা এখনও বেঁচে আছে দাবি করে গয়েশ্বর বলেন, ‘তারা নিরাপদে বেঁচে আছে এবং ভালো আছে। তারা দেশে আছে, দেশের বাইরেও আছে। সেটা সরকারের গোয়েন্দা সংস্থার অজানা নেই। যেহেতু এটা একটি রাজনৈতিক হিসাব-নিকাশের ব্যাপার, সেই কারণে আসল ঘটনা কখনও আলোর মুখ দেখবে না, আপনারা-আমরা জানবো না।’

বিএনপির নেতৃত্বকে কবর দিতেই ২০০৪ সালে ২১ আগস্টের ঘটনা ‘এক-এগারোর রিঅ্যারেজমেন্ট’ বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের