জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুই কেন্দ্রীয় সদস্যকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪

সংগঠন বিরোধী তৎপরতার অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মির্জা আল মাহমুদ এবং এবিএম রফিকুল হক তালুকদার (রাজা)- কে সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করেছে ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটি। বহিষ্কৃতরা দুজনই সুপ্রিম কোর্টের আইনজীবী।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) পৃথক পৃথক চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারাদেশে সাক্ষর করেন ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান।

ফোরামের সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, সংগঠন বিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মির্জা আল মাহমুদ এবং এবিএম রফিকুল হক তালুকদারকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনও সাংগঠনিক কার্যক্রমে তাদের কোনও সম্পর্ক থাকবে না।

প্রসঙ্গত, এর আগে গত ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এজে ভুইয়াকে সভাপতি ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্যের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। তবে পদবঞ্চিতদের নিয়ে ৫০১ সদস্যের আরেকটি কমিটি করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার। তবে এই পাল্টা কমিটি গঠনের দু’দিনের মধ্যেই গত ৩ ফেব্রুয়ারি তৈমূর আলম খন্দকার পদত্যাগ করেন এবং ২৫১ সদস্যের কমিটিকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। পরে আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) কমিটি থেকে দুজনকে বহিষ্কৃত করা হলো।

/বিআই/এমআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম