খালেদা জিয়ার সঙ্গে বিএনপির তিন নেতার সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ০৩:০৪আপডেট : ০১ মার্চ ২০২১, ০৩:০৪

শর্তসাপেক্ষে মুক্তিপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালাম।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আটটার পর গুলশানের ভাড়াভবন ‘ফিরোজা’য় যান বিএনপির এই তিন নেতা। এরপর প্রায় ঘন্টাখানেক পর সেখান থেকে বেরিয়ে আসেন, বলে বিএনপির উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীলসূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের দাবি, সোমবার (১ মার্চ) বিকাল তিনটায় বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উদ্বোধন করবে বিএনপি। বিষয়টিকে সামনে রেখে তার সঙ্গে সাক্ষাৎকার করেছেন সংশ্লিষ্ট তিনজন নেতা। সাক্ষাতে খালেদা জিয়া রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষের ঘটনাটিও আলোচনায় এসেছে বলে জানান। তবে কোনও সূত্রই উদ্ধৃত হতে রাজি হয়নি।

জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান রবিবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’

/এফএএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক