সংখ্যালঘুদের ওপর হামলা অশনি সংকেত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২১, ১৭:০২আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৭:৪৬

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনও অশুভ উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনা এক অশনি সংকেত।’

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী সরকার যখনই ক্ষমতায় আসে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। বেশ কয়েক বছর ধরে ক্ষমতাসীন দলের লোকদের দ্বারা সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ও দেবালয়ে অগ্নিসংযোগ, সম্পত্তি দখল ইত্যাদির হিড়িক চলছে।’

‘এরই ধারাবাহিকতায় গতকাল সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দুদের বাড়িতে হামলা চালানো হয়েছে’ বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে কোনও হানাহানিতে বিশ্বাসী নয়। যুগ যুগ ধরে এ দেশে সব ধর্মের মানুষ কোনও বিভেদ ছাড়াই নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। সরকারের পক্ষ থেকে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও এই সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর আক্রমণের মাত্রা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।’

বিবৃতিতে অবিলম্বে সুনামগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলাকারীদের বিচার ও গ্রেফতার দাবি করেন মির্জা ফখরুল।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের