খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা বললেন ডা. জাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ২১:৩৭আপডেট : ০৩ মে ২০২১, ২১:৩৭

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সোমবার (৩ মে) বিকালে তাকে সিসিইউতে নেওয়া হয়। তার চিকিৎসার বিষয়ে সোমবার (৩ মে) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কুড়িল গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চিকিৎসক জাহিদ হোসেন। 

ডা. জাহিদ বলেন, ‘আজকে ভোরের দিকে খালেদা জিয়া শ্বাসকষ্ট অনুভব করেন। তখন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের সম্মলিত সিদ্ধান্তে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। আমরা তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনাদের জানাতে চাই, যেকোনও পরিস্থিতিতে মানুষের শ্বাসকষ্ট হতে পারে। তার সমস্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। দেশি-বিদেশি তাদের যেসব কনসালট্যান্ট আছেন, তাদের সঙ্গে পরামর্শ করছেন। আমরা পরে বিস্তারিত জানতে পারবো।’

আরেক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ‘করোনারি কেয়ার ইউনিট যখন রোগী থাকে তখন তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেন। খালেদা জিয়ারও তেমনই নিচ্ছেন। এর বেশি এখন বলা সম্ভব নয়। আপনাদের বলি, আমি কয়েক মিনিট আগে ম্যাডামের সঙ্গে দেখা করে আসছি। তার সঙ্গে কথা বলে আসছি। তাকে জিজ্ঞাসা করেছি কেমন আছেন।’ 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিএনপি প্রধানের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর নন-কোভিড কেবিনে চিকিৎসা চলছিল খালেদা জিয়ার।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন বিকালে আনুষ্ঠানিকভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

২৭ এপ্রিল রাত ৯টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ১৫ এপ্রিল বিএনপি চেয়ারপারসন এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করান।

আরও পড়ুন…

সিসিইউতে খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম