বিএনপি গণতন্ত্রকে রক্ষা করতে জানে: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ২০:৩৫আপডেট : ১১ জুন ২০২১, ২২:১৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি কখনও  জোর করে ক্ষমতায় আসতে চায়নি। সামরিক শাসন জারি করেনি, জরুরি অবস্থা জারি করেনি, বরং গণতন্ত্র ফিরিয়ে এনেছে। জরুরি অবস্থা বাতিল করেছে বিএনপি। সামরিক শাসন প্রত্যাহার করেছে বিএনপি। তিনি বলেন, ‘কাজেই তারা (বিএনপি) এখনও জানে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই পরিবর্তন, ভোটের মাধ্যমেই পরিবর্তন করতে হবে। কারণ, বিএনপি গণতন্ত্রকে রক্ষা করতে জানে।

শুক্রবার (১১ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণকে তাদের মত প্রকাশের সুযোগ করে দিতে হবে। আর যদি দেশে যথার্থ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি প্রতিষ্ঠা হয়, তাহলেই এদেশের উন্নয়ন হবে।’

তিনি অভিযোগ করেন— এ সরকার ভোটের পরোয়া করে না। তাদের কাছে জনগণের মতামতের কোনও দাম নেই। তাদের কাছে গণতন্ত্র না থাকলেইবা কী যায় আসে? তবে মনে রাখবেন, বাংলাদেশে এখনও বিএনপি আছে। আর বিএনপি নির্বাচনে অংশ না নিলে প্রার্থী পাওয়া যায় না।

বিএনপির এই নেতা বলেন, ‘মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিলে আওয়ামী লীগের জয়ী হওয়ার সম্ভাবনা কম। এটা বুঝেই তারা নির্বাচনে আগের রাতেই ভোট করে ফেলে। সরকার উন্নয়নের কথা বলে। তাদের উন্নয়নে যদি জনগণ খুশি হয়, তাহলে তাদের এত ভয় কিসের? প্রশাসন আর পুলিশ দিয়ে ভোট করতে হবে কেন?’

তিনি বলেন, ‘জনগণকে মত প্রকাশের সুযোগ করে দিতে নির্দলীয় সরকারের অধীনেই সংসদ নির্বাচন দিতে হবে। এজন্যে বলবো, সবকিছু ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যদি খুশি থাকে, তারাই আপনাদেরকে নির্বাচিত করবে।’

বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, ‘আজকের গণতন্ত্রের ও এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী  খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। ৭৬ বছর বয়সে বন্দি অবস্থায় অসুস্থ তিনি। চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হলেও তিনি যেতে পারবেন না, এমন ব্যবস্থা করা হয়েছে।’

অ্যাব’র আহ্বায়ক প্রফেসর রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের সঞ্চালনায় সংগঠনের সদস্য সচিব প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুনুর রশিদ, বিএনপি নেতা শিরিন সুলতানা, কৃষিবিদ প্রফেসর আব্দুল করিম, প্রফেসর গোলাম হাফিজ কেনেডি প্রমুখ বক্তব্য রাখেন।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম