ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিমের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ০২:২৩আপডেট : ০৮ জুলাই ২০২১, ০২:২৮

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক ও প্রথম সভাপতি অধ্যক্ষ খন্দকার এনামুল করিম শহীদ মারা গেছেন (ইন্না...রাজিউন)। মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একদিন পর বুধবার (৭ জুলাই) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ছাত্রদল।

সংগঠনের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মতো এতো বৃহৎ সংগঠনের প্রথম সভাপতি হিসেবে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যদিয়ে সংগঠনকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে খন্দকার এনামুল করিমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।

সংগঠনটির দেশব্যাপী বিস্তার ও ক্রমবিকাশে এনামুল করিমের তাৎপর্যপূর্ণ অবদান অনস্বীকার্য উল্লেখ করে ছাত্রদল বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তার মৃত্যুসংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীর জন্য বিষাদের এক সিন্ধুসম। তার মৃত্যু বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অভাবনীয় ক্ষতি; এই ক্ষতি, এই অনুপস্থিতি, এই মৃত্যু কোনওদিন পূরণ হওয়ার নয়।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম