‘খালেদা জিয়ার বিদেশে আধুনিক চিকিৎসা প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৭:৩২আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৭:৩২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুরনো অসুখগুলোর জন্য বিদেশে আধুনিক চিকিৎসার প্রয়োজন বলে আবারও জানিয়েছেন তার চিকিৎসকরা। সোমবার (১৯ জুলাই) বিকাল পৌনে পাঁচটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে দাঁড়িয়ে এ কথা জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।

এর আগে, সোমবার বিকাল ৪টা ৩৫ মিনিটে মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে টিকা নিয়ে বাসায় ফেরেন খালেদা জিয়া। পরে গাড়ি থেকে নেমে সবার সঙ্গে সালাম বিনিময় করে বাড়িতে প্রবেশ করেন তিনি।

এরপর ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়া গত ১৯ জুন এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন। আজ  ১৯ জুলাই তিনি করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। টিকা নিতে রেজিস্ট্রেশন করা হয়েছিল গত ৮ জুলাই।’

খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জাহিদ হোসেন বলেন, ‘২০১৮ সালে যখন ম্যাডাম আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে যান, তখন তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন। এরপর যখন ২০২০ সালের ২৫ মার্চ কারাগার থেকে শর্তসাপেক্ষে মুক্তি পান, তখন তিনি হুইল চেয়ারে করে আসেন। এরপর যখন তিনি এ বছরের ২৭ এপ্রিল হাসপাতালে যান, তাও হুইল চেয়ারে বসেই। হাসপাতাল থেকে ১৯ জুন ফেরেন হুইল চেয়ারে করে। আজকেও টিকা নিতে তিনি হুইল চেয়ারে করেই গাড়িতে ওঠেন। টিকা নিতে যাওয়ার সময়ও আজকে হুইল চেয়ার নিয়ে গিয়েছিলাম। কিন্তু গাড়িতেই টিকা দেন তিনি।’

করোনা আক্রান্ত হওয়ার পর এখন তার পুরনো যে অসুখগুলো রয়েছে, তার ট্রিটমেন্ট দরকার, উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ‘তার পুরনো অসুখগুলোর মডার্ন ট্রিটমেন্ট দরকার বিদেশে। তাকে আধুনিক সেন্টারে নিতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ফলে, দেশের বাইরে মডার্ন চিকিৎসা হবে বলে আমরা আশা করি।’

এ সময় ডা. জাহিদের সঙ্গে ডা. মামুন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সেক্রেটারি সুলতানা আহমেদ, বিএনপি নেতা ইশরাক হোসেন, বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশে থাকলেও তিনি গণমাধ্যমে কোনও কথা বলেননি।

প্রসঙ্গত, সোমবার বিকাল ৪টা ২ মিনিটে রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বিকাল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় গণমাধ্যমকর্মীসহ বিপুল নেতাকর্মীদের ভিড় থাকায় তাকে হাসপাতালের ভেতরে নিতে বেগ পেতে হয়। পরে গাড়িতে বসিয়েই তাকে টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর বিকাল ৪টা ১০ মিনিটের দিকে বাসার উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। ৪টা ৩৫ মিনিটে তিনি বাসায় পৌঁছান।

টিকা দেওয়ার পর খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপির চেয়ারপারসন মডার্নার টিকা গ্রহণ করেছেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ভর্তির পর এভার কেয়ার হাসপাতাল থেকে ১৯ জুন রাত ৯টার দিকে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউ’র হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরও পড়ুন:

করোনার টিকা নিলেন খালেদা জিয়া

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান