প্রধানমন্ত্রী গণতন্ত্রের সঙ্কট অস্বীকার করেছেন: লে জে (অব.) মাহবুব

সালমান তারেক শাকিল
১২ জানুয়ারি ২০১৬, ২১:০৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২১:১১

লে.জে.(অব) মাহবুবুর রহমানমঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গণতন্ত্রের সঙ্কট’ অস্বীকার করেছেন বলে মনে করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জে. মাহবুবুর রহমান।
বুধবার রাতে পৌরসভার কাজ শেষে পঞ্চগড় থেকে ফেরার সময় মোবাইলে বাংলা ট্রিবিউনকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেবেন-এমনটা জানিয়ে মাহবুবুর রহমান বলেন, আমি প্রধানমন্ত্রীর বক্তব্য যতটুকু শুনেছি, তাতে গণতন্ত্রের জন্য আশান্বিত হওয়ার কোনও বিষয় ছিল না।
প্রধানমন্ত্রী বিগত বছরের শুরুতে তিন মাসের অবরোধ-হরতাল প্রসঙ্গে বিএনপির সমালোচনা করলেও মাহবুবুর রহমান মনে করেন, ওই আন্দোলনের একটি আদর্শিক দাবি ছিল। সেই আদর্শ হচ্ছে গণতন্ত্রের।
ব্যাখ্যা করে মাহবুবুর রহমান বলেন, তিন মাসের আন্দোলন যে গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছিল, সেটি অস্বীকারের কিছু নেই। এটি একটি মহৎ সংগ্রাম ছিল। গণতন্ত্র মানেই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা মানেই দেশের অস্তিত্বকে মেনে চলা। তো গণতন্ত্রের সঙ্কটকে পাশ কাটালো চলবে না।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের এই নৃশংসতা ১৯৭১ সালে পাকিস্তানি হায়েনা ও তাদের দোসরদের নির্মমতার সঙ্গেই কেবল তুলনা করা যায়।’

এ প্রসঙ্গে লে. জে. মাহবুব বলেন, তিন মাসের আন্দোলনের কিছু ভুলভ্রান্তি ছিল। সেটি কেউ অস্বীকার করেনি। শান্তিপূর্ণ আন্দোলনের ভেতর কিছু কুচক্রি ঢুকে নাশকতা করেছে, সেই দায়-দায়িত্ব সরকারের, বিএনপির নয়।

তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন মাসের আন্দোলনে অবরুদ্ধ ছিলেন-কথাটি বাংলাদেশ কেন, গোটা বিশ্ব জানে। তার পানি, বিদ্যুৎ, ডিশ, ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছিল, এই বিষয়গুলো মাথায় থাকা উচিৎ।

বিএনপি অবৈধ দল, ক্ষমতাসীনদের এমন বক্তব্যের জবাবে মাহবুবুর রহমান বলেন, ২০১৪ সালের নির্বাচন অবৈধ। বর্তমান পার্লামেন্ট অবৈধ। গোটা বিশ্ব ওই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। আরেকটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তোরণ সম্ভব নয়।

এদিকে আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রতিক্রিয়া জানাবে কি না, এ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান।

 

/এসটিএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান