সংগঠনকে শক্তিশালী করতে হবে: আমান উল্লাহ আমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ২০:১১আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:১১

দ্বিধা-বিভক্তি ভুলে সংগঠন শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে নবগঠিত মহানগর উত্তর বিএনপি। কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘আমাদের সকলকে বিএনপি মহানগর উত্তর-দক্ষিণসহ সারা বাংলাদেশের বিএনপি ও অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে সকলকে জিয়া পরিবারের সদস্য হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

রবিবার (১৫ আগস্ট)  বিকালে মহানগর উত্তরের এক যৌথ সভায় নবগঠিত কমিটির আহবায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আমান জানান, ইতোমধ্যে আহ্বায়ক কমিটি কিছু কিছু কর্মকাণ্ড শুরু করেছে।

সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সভায় নবগঠিত কমিটির তাবিথ আউয়াল, আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকুল ইসলাম মতিন,  মোস্তাফিজুর  রহমান সেগুন,  ফেরদৌসি আহমেদ মিষ্টি, এজিএম শামসুল হক, মোয়াজ্জেম হোসেন মতি, আতাউর রহমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। অঙ্গসংগঠনের মধ্যে যুব দলের এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিনসহ অঙ্গসংগঠনের নেতারাও ছিলেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট আমানউল্লাহ আমানকে আহবায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের ৪৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। একইদিন আবদুস সালামকে আহবায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে দক্ষিণের ৪৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

এর আগে, ২০১৭ সালে হাবিবউন নবী খান সোহেলকে সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ এবং এম এ কাইয়ুমকে সভাপতি ও আহসানউল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে উত্তরের কমিটি করা হয়েছিলো।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম