চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৬:২৪আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৬:২৪

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে  বিএনপির নেতাকর্মীদের  সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় তিনটি মামলা হয়েছে। দু’টি মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ এবং একটি মামলা করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানায় মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে এসব মামলা দায়ের করা হয়।

বুধবার (১৮ আগস্ট) বিকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষ দুটি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’

মেট্রোরেল কর্তৃপক্ষের করা মামলার অভিযোগে বলা হয়, তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে তাদের ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে।  আর  পুলিশের মামলাটি করা হয়েছে  সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে।

এর মধ্যে পুলিশের করা মামলায় বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ১৫৫ জনকে এবং মেট্রোরেল কর্তৃপক্ষের মামলায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান ওসি জানে আলম মুন্সী।

এ ঘটনায় এখনও পর্যন্ত ৪৭ জনকে  গ্রেফতার করে পুলিশ।

ওসি জানে আলম  মুন্সী বলেন, ‘আসামিদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড চাওয়া হয়েছে, এখনও আদালত থেকে ফেরেনি।’

প্রসঙ্গত, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানের সামনে জড়ো হন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

পুলিশের লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ ১৮/২০ জন শর্টগানের গুলিতে আহত হন। অপরদিকে এ ঘটনায় ১০/১৫ জন পুলিশ সদস্যও আহত হন।

আরও পড়ুন:

জিয়ার সমাধিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম