পরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৬:০০ আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২০:৫৭

এই সরকার সুপরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে ভালো জিনিসগুলো লাভ করেছিলাম, তা সরকার কেড়ে নিয়েছে। আদালতকে ব্যবহার করে ২০১২ সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। তারপর বেআইনিভাবে প্রায় ১৪ বছর ধরে ক্ষমতা দখল করে বসে আছে।’

রবিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ আমাদের কোনও কিছু অবশিষ্ট নেই। এই সরকার বিচার বিভাগ, পার্লামেন্ট, প্রশাসন, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, অর্থব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই এই সরকারকে আর কোনোভাবেই সময় দেওয়া যাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘জেহাদ যে কারণে রক্ত দিয়েছিল সেই গণতন্ত্র আজকে আমাদের কাছ থেকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের অর্জনগুলো কেড়ে নেওয়া হয়েছে। ১৯৭১ সালে যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা এখন আমরা ভোগ করছি না। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ বিপন্ন। আমরা একটি নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছি।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

/জেডএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
সর্বশেষ খবর
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
ফলের আমদানি বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ফলের আমদানি বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটায় ইতিহাস ও প্রকৃতির হাতছানি
প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটায় ইতিহাস ও প্রকৃতির হাতছানি
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ