খালেদা জিয়ার সব রোগের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৩:২৮আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৩:৩৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে গতকাল হাসপাতালে নিতে হয়েছে। কয়েকদিন ধরে তার অল্প অল্প জ্বর আসছিল। তার যে ব্যক্তিগত চিকিৎসক ছিল তারা দেখেছেন। জেলের তিন বছর তার কোনও এক্সামিন, টেস্ট হয়নি। এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয়নি। তার যে রোগ আছে, তা এখানে করা সম্ভব নয়। যেখানে সব ধরনের রোগের চিকিৎসা একসঙ্গে দেওয়া হয়, সেখানে নিয়ে চিকিৎসা দিতে হবে এবং তা বাংলাদেশে সম্ভব নয়।’

বুধবার (১৩  অক্টোবর) বিএনপি’র সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফসার আহমদ সিদ্দিকী’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা জানান। 

ইচ্ছে করে খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘কেন দিচ্ছেন না, বেগম জিয়াকে তার প্রাপ্য জামিন দেন। উনি তো দয়া চাচ্ছেন না। তার ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন আমাদের এই বিচার ব্যবস্থা। 

প্রসঙ্গত, শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে তিনি সেখানে ভর্তি হন। তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানান, তার শারীরিক জটিলতাগুলোর পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

/জেএ/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম