বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আলোচনাও নয়: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ নভেম্বর ২০২১, ১২:৪২আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫:২২

বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবে না, এমনকি কোনও আলোচনাতেও যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এর আগেও আলোচনা করেছি কোনও লাভ হয়নি।’

মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামে একটি সংগঠনের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে, আলোচনাতেও যাবে। এই অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে এবং বিএনপি যে ডাক দিয়েছে, সেই ডাকে সাড়া দিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

এসময় সম্প্রতি দেশে ‘সাম্প্রদায়িক হামলা’ প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। ‘বিএনপি কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি’ দাবি করে তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুঃখের বিষয়; দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে আলোচনা করা মানে এদেশের রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থার মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আর এই সমস্যার পেছনে দায়ী হলো আওয়ামী লীগ।’

তিনি অভিযোগ করে বলেন, ‘মানুষের ধর্ম-কর্ম করার অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষের সর্বস্থরের অধিকার তারা কেড়ে নিয়েছে। এরা যা বলে, কাজ করে তার উল্টো। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে যেভাবে হিন্দুদের পূজা ভণ্ডুল করে দিয়েছে; তাতে বিশ্বে কাছে আমাদের মাথা নিচু হয়ে গেছে।’

বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা নাগরিকের অধিকার দিয়েছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘সেটা (অধিকার) জাতীয়বাদী দল বিশ্বাস করে। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সসম্প্রীতি নষ্ট হতে দেবো না। বিএনপি কখনো এই অধিকার নষ্ট হতে দেয়নি।’

জহির উদ্দিন রাসলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সংগঠনটির উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনসহ আরও অনেকে।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম