ইউপি নির্বাচনে আ.লীগ নিজেরা নিজেরাই মারামারি করছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ১৩:৫৩আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩:৫৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজ ইউপি নির্বাচন হচ্ছে; তাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা নিজেরাই মারামারি করে মরে যাচ্ছে। কারণ সবাই জানে আওয়ামী লীগ থেকে যিনি নমিনেশন পাবেন তিনিই তো পাস। আর জয়ী হলে কোটি কোটি টাকা সিন্দুকে ঢুকে যাবে। তাই তাদের আওয়ামী লীগের একটা টিকিট লাগবে।’

মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়বাদী তাঁতীদল আয়োজিত ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’র প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার কথা নয়’ দাবি করে রিজভী বলেন, ‘সব কিছু থেকেই এখন পার্সেন্টেস দিতে হয়, সেটা নিশ্চিত করতেই সবজায়গায় সিন্ডিকেট বিস্তার লাভ করেছে; তাদের পকেট ভারী করা, তাদের টাকা বৃদ্ধি করার জন্য। কারণ দেশে যদি রাজনৈতিক কোনও পরিবর্তনে তাদের বাংলাদেশ থেকে চলে যেতে হয়, তাহলে বাকি জীবন যেন আরাম-আয়েশে কেটে যেতে পারে।’

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে সম্প্রতি নথি হারানোর প্রসঙ্গও টানেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, ‘মন্ত্রীর নির্দেশেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইল গায়েব করা হয়েছে। আমার একটা উপলব্ধি হচ্ছে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে ভাগতে চাচ্ছে। তাই যেন কোনও ডকুমেন্ট না থাকে, সেজন্যই এই ফাইল গায়েব করে দেওয়া হয়েছে। কারণ সামনে যদি কিছু হয়, তখন কোথা থেকে কতো পার্সেন্ট নেওয়া হয়েছে তার যদি কোনও ডকুমেন্ট থেকে যায়..., সেই আশঙ্কা থেকেই ফাইল হাওয়া করা হয়েছে।’

তিনি বলেন, রঙসুতার দাম বৃদ্ধি করা হয়েছে তাতে আমাদের তাঁত শিল্প; যা আমাদের অর্থনীতির এক চালিকা শক্তি- তা ধংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাঁত সম্প্রদায় যেভাবে যুগের পর যুগ বস্ত্রের জোগান দিয়েছে, তা আজ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কারণ গণবিরোধী সরকার মানব কল্যাণের জন্য কিছু করে না। যদি করতো তাহলে তাঁত সম্প্রদায় ধ্বংস হয়ে যেতো না। 

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম