রেজা কিবরিয়া ও নুরুল হকদের উপর হামলা পূর্ব পরিকল্পিত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ০০:৫১আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮:১১

টাঙ্গাইলের সন্তোষে মজুলম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে বুধবার (১৭ নভেম্বর) শ্রদ্ধা জানাতে গিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ (বুধবার) টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর সমাধিস্থলে আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীরা ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালালো তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডেরই একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ংকর রূপে আত্মপ্রকাশ করেছে। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আজকের এই হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জনগণ বিশ্বাস করে।’

বিএনপির মহাসচিবের অভিযোগ, সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

‘আজ সন্তোষে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় হামলাকারী দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি’, যোগ করে মির্জা ফখরুল।

তার দাবি, ‘যেহেতু সরকারের জনসমর্থন নেই, তাই ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী নীতিকেই অবলম্বন করেছে।’

বিবৃতিতে ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরসহ আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের