খালেদা জিয়ার জীবননাশের পরিকল্পনা করছে সরকার: মির্জা ফখরুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ১৪:৩৫আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮:৪৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যকে ‘ডাহা মিথ্যা’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, ‘সরকার চাইলেই তাকে (খালেদা জিয়া) মুক্তি দিতে পারে। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে পারে, কিন্তু তারা সেটা করবে না। শুধু রাজনীতি নয়, খালেদা জিয়াকে জীবন থেকেই সরিয়ে দেওয়ার (জীবননাশ) পরিকল্পনা করছে সরকার।’ 

শুক্রবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। 

প্রসঙ্গত, বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। গত ১৩ নভেম্বর তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১১ নভেম্বর বিদেশে চিকিৎসার সুযোগ দিতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তার শারীরিক অবস্থা জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত গুরুতর জানিয়ে তিনি বলেন, 'তিনি (খালেদা জিয়া) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।'

‘গণতন্ত্র এবং খালেদা জিয়ার মুক্তি আলাদা করে দেখার কোনও অবকাশ নেই’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে, জনগণকে রক্ষা করতে হলে, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হলে—আমাদের বাতিঘর বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে হবে, মুক্ত করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। দীর্ঘ নয় বছর জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এখনও কারাগারে রয়েছেন গণতন্ত্রের জন্য। রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ এবং অহংকার-দাম্ভিকতার কারণে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এভাবে কারাগারে রাখা হয়েছে। তারা জানেন—যদি বেগম খালেদা জিয়া বাইরে থাকেন তাহলে জনগণকে সঙ্গে করে গণতন্ত্র পুনরুদ্ধার করতেন। 

আলোচনা সভা শেষে মির্জা ফখরুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচির ঘোষণা দেন।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ বক্তৃতা করেন।

/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম