নির্বাচন কমিশন গঠনে কোনও সংলাপে যাবে না বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২১, ২১:৫৭আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৯:৪২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট, আমরা এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাবো না। নির্বাচন কমিশনে গঠনে কোনও সংলাপে বিএনপি যাবে না বলেও জানান তিনি। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠানস্থলে  এসে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিভিন্ন বিষয়ে মতামত শুনেন।

আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতি সংলাপ আহ্বান করলে তাতে বিএনপি যাবে কিনা-বাংলা ট্রিবিউনের এমন প্রশ্নে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা এই সংলাপে যাবো না। এই সরকারের অধীনে আমরা নির্বাচনেও যাবো না।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা জন্য না পাঠালে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করার ইঙ্গিত করেছেন- এবিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তাদের সংসদ থেকে পদত্যাগের বিষয়টি দলীয় সিদ্ধান্ত। তারা তো বিএনপির সংসদ সদস্য। দল যদি মনে করে, তাহলে তারা পদত্যাগ করবেন।

শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, হাফ ভাড়ার দাবি তো যৌক্তিক। আমরা যখন ছাত্র ছিলাম তখন এয়ারে ১১৫ টাকা ভাড়ায় ঢাকা থেকে করাচি গিয়েছি। বাসেও হাফ ভাড়া দিয়েছি।

রাজনৈতিক কর্মসূচিতে বাধার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আজকেও জোনায়েদ সাকির প্রোগ্রামেও বাধা দিয়েছে পুলিশ, কিছুদিন আগে মওলানা ভাসানীর মাজারে নুরদের ওপর হামলা হয়েছে। আমরা কোথাও ভালো প্রোগ্রাম করতে পারি না, আমাদের অনুমতি দেওয়া হয়নি। 

একইসময়ে দলের নেতাদের সংবাদ সম্মেলন প্রসঙ্গে জানতে চাইলে ফখরুল বলেন, আমরা গণতান্ত্রিক দল, প্রোগ্রামের ব্যাপারে আমরা আরও গণতান্ত্রিক হয়ে যাই। 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, এ পর্যন্ত ৬৬৯টি ঘটনায়  ৯২ জন নিহত হয়েছেন। ছয় শতাধিকের মানুষ আহত হয়েছে। নিহতরা বিচার পাচ্ছে না, সেভাবে মামলাও হচ্ছে না। 

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান  ও বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমআর/এলকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম