নয়া পল্টনে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের বিপুল জমায়েত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৪:৫২আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২৩:৪২

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ চলছে। একযোগে দেশের বিভাগীয় শহরগুলোর  পাশাপাশি মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর নয়া পল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। 

সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন। ফকিরাপুল থেকে কাকরাইলের দিকে যাওয়ার উভয় পাশের সড়ক জমায়েতে পরিপূর্ণ। সমাবেশে দুপুর আড়াইটা পর্যন্ত মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে যোগ দিচ্ছেন। অংশগ্রহণকারী অনুসারীরা খালেদা জিয়ার মুক্তির দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশে উপস্থিত হচ্ছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।

রফিকুল আলম মজনু ও আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারাও বক্তব্য রাখছেন।
 
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারাদেশের অন্তত আটটি বড় শহরে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে পল্টন ও আশেপাশের এলাকায় যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

/এসটিএস/ইউএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম