যুক্তরাষ্ট্রে ছয়জনের নিষেধাজ্ঞাকে চমক নয়, অবশ্যম্ভাবী পরিণতি মনে করি: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৫:০৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬:২৬

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পুলিশ প্রধান বেনজীর ও র‍্যাব প্রধানের ওপর নিষেধাজ্ঞা জারি করাকে চমক নয়  বরং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিদেশে চিকিৎসার দাবি এবং স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিব্যক্তি তুলে ধরেন। সভাটির আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

নিষেধাজ্ঞা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমাদের তরুণ নেতারা এটিকে চমক বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বেনজীর ও র‍্যাব প্রধানের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, আমি এটাকে চমক মনে করি না-এটাকে মনে করি তাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অবশ্যম্ভাবী পরিণতি। এটাই তাদের পরিণতি এজন্য যে, এ ধরণের যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে তাদেরকে এভাবেই পরিস্থিতির মধ্যে পড়তে হয়।

তিনি বলেন, আমরা এতদিন ধরে যে কথাগুলো বলে আসছি, মানবাধিকারকে হরণ করা হচ্ছে, আমরা বলছি যে-এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মানুষকে নির্মমভাবে হত্যা করছে। আজকে এটা প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রে ছয়জনের নিষেধাজ্ঞাকে চমক নয়, অবশ্যম্ভাবী পরিণতি মনে করি: ফখরুল

'গণতান্ত্রিক সম্মেলনের যে অনুষ্ঠান হয়েছে, সেই গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে ডাকা হয়নি। এটাও প্রমাণিত হয়েছে, এই সরকার বাংলাদেশকে একটি লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। এখন আমার প্রশ্ন, আমরা দেখতে ও জানতে চাই, এই সরকার এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে 'যারা মানবাধিকার লঙ্ঘন করেছে' কি ব্যবস্থা গ্রহণ করছে?'

তিনি বলেন, কি লজ্জা আমাদের। আমাদের পুলিশ প্রধান, আমাদের র‍্যাব প্রধান- তাদেরকে আজকে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ নিষেধাজ্ঞা জারি করছে! কি কারণে—যে তোমরা মানবাধিকার লঙ্ঘন করেছো। তোমরা বেআইনিভাবে মানুষকে হত্যা করেছো। সুতরাং এই জবাব তো জনগণকে দিতেই হবে।

খালেদা জিয়াকে (কারাগারে) চিকিৎসা দেয়নি। যার ফলে আজকে খালেদা জিয়া অত্যন্ত গুরুতর রোগে ভুগছেন এবং তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আজকে তাকে চিকিৎসা না দিয়ে তার সমস্ত মানবাধিকারগুলো হরণ করে এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে আজকে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল ইসলাম আলমগীর।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির চেয়ারম্যান (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

/বিআই/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান