‘আমাকে মৃত ঘোষণা করে গায়েবি জানাজা হয়েছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১৬:৩৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৬:৩৬

রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর আমাকে মৃত ঘোষণা করা হয়েছিল। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবি জানাজাও হয়। পরে মৃত্যুর সঙ্গে লড়ছি এমন একটি খবর পরদিন সকালে গণমাধ্যমে আসে।

বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং "অগ্নিঝরা মতিহার ও রিজভী আহমেদ" শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রুনেসা) এই অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেছেন, ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর আমাকে মৃত ঘোষণা করা হয়েছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবি জানাজাও হয়েছে। পরে সকালে ভয়েস অব আমেরিকার সংবাদে বলা হয় যে, মারা যাননি বরং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ২২ ডিসেম্বর আমার জীবনে একটি রক্তঝরা দিন।

তিনি বলেন, আমরা বলে থাকি খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে এই সরকারকে জবাবদিহি করতে হবে। তার কিছু হওয়া পর্যন্ত আমরা কেনও অপেক্ষা করবো, তার কিছু হবে কেন? কিছু হওয়ার আগেই এই মুহূর্তে আমাদের রাস্তায় নামতে হবে।

আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য অগণতান্ত্রিকতার ইতিহাস উল্লেখ করে রিজভী বলেন, এই পার্থক্য বুঝেই জাতীয়তাবাদী শক্তিতে উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। দেশের মানুষ বাঁচল কি মরল এই নিয়ে শেখ হাসিনার কোনও ভ্রুক্ষেপ নেই। তাদের শুধু ক্ষমতা চাই ক্ষমতার জন্য হেন কোনও কাজ নেই যা তারা করতে পারেন না।

রুনেসার সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের