গণতন্ত্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সক্ষমতা আছে বিএনপির: নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ২১:৩৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২১:৩৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ইতিহাস বলছে—গণতন্ত্র বারবার নিহত হয়েছে, আহত হয়েছে এবং বিএনপির হাতে পুনর্জীবন পেয়েছে। আজও বাংলাদেশের গণতন্ত্রের দুঃসময়ে গণতন্ত্রকে পুনরায় জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ও সক্ষমতা আছে বিএনপির এবং এটা আমরা করবো।

বুধবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপি আয়োজিত বিজয়ের পঙক্তিমালা: কবিকণ্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতাকে অর্থবহ করার জন্যে যারা কাজ করেছেন সবাই শ্রদ্ধা পাওয়ার যোগ্য। যারা এই স্বাধীনতাকে ব্যর্থ করার চেষ্টা করেছেন তারা সবাই নিন্দা পাবার যোগ্য। আমাদের সৌভাগ্য মহান মুক্তিযুদ্ধে আমাদের যুদ্ধে যাবার বয়স ছিল এবং আমরা যুদ্ধে গিয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এখনও বেঁচে আছি।  মহান মুক্তিযুদ্ধে আমাদের যে অর্জন তা এখন প্রায় নিঃশেষ হয়ে গেছে।

সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র হতেই পারে না বলে মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম। আজ দেশে গণতন্ত্র নাই। গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। যেদেশে নির্বাচন সুষ্ঠু হয় না সেদেশে গণতন্ত্র আছে কেউ বিশ্বাস করবে না। সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র হতেই পারে না। যেখানে ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনাভোটে নির্বাচিত হয় কিংবা যেখানে পরের দিনের ভোট আগের রাতেই শেষ হয়ে যায়—সেখানে নির্বাচন হয়েছে বলা যায় কী।

তিনি বলেন, আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করবো বলে লড়াই করেছিলাম কিন্তু এত গুম এত খুন, এত মিথ্যা মামলা অত্যাচার-নিপীড়ন—এমনটা তো পাকিস্তান আমলেও হয় নাই। তারপরও বলি, এটা আমাদের দেশ। আমাদের দেশকে মুক্ত করতে হবে। এবং এই উদ্ধার করার ঐতিহ্য আমাদের আছে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে নজরুল বলেন, আমাদের মা যখন মৃত্যুর মুখে, সে সময় অন্তত আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে—এটাই আমাদের সংগ্রাম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের আহবায়ক আবদুস সালাম, আবদুল হাই শিকদার প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান