জাতিসংঘের তদন্ত কমিটিকে বাংলাদেশে আসতে দেওয়ার আহ্বান বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ২৩:৫৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২৩:৫৭

জাতিসংঘের তদন্ত কমিটিকে বাংলাদেশে আসতে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটি অভিযোগ করেছে, গত এক দশক ধরে রাজনৈতিক বিরোধী নেতা ও কর্মীদের গুম এবং নাগরিক আন্দোলনের কর্মী গুম হওয়া বাংলাদেশে একটা ত্রাসের অবস্থায় সৃষ্টি করেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বারবার বাংলাদেশে তাদের প্রতিনিধি দল তদন্তের জন্য পাঠাতে চাইলেও সরকার অনুমতি প্রদান করেনি।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়। সোমবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির নিয়মিত সভায় এ জানানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বিএনপির স্থায়ী কমিটি জাতিসংঘের সংস্থার তদন্ত কমিটিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

স্থায়ী কমিটির সভার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফএআই) কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত (২০১৪ সাল বাদ দিয়ে) ছয় বছরে বাংলাদেশ থেকে প্রায় ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই হিসাব সামগ্রিক চিত্র বর্ণনা করে বলে মনে করে না বিএনপি। প্রকৃতপক্ষে দুর্নীতি ও অর্থপাচারের সামগ্রিক চিত্র আরও ভয়াবহ।

সভা মনে করে, সরকারের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি ও দুর্নীতিবাজদের প্রশ্রয়ে অর্থ পাচার হচ্ছে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম