আইনমন্ত্রী ও সালমান এফ রহমানের ফোনালাপের তদন্ত দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৭

আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে তদন্ত দাবি করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফোনালাপটিকে ‘নির্দোষ ফোনালাপ’ বলে এড়িয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। যেহেতু আইনমন্ত্রী ফোনালাপটির সত্যতা স্বীকার করেছেন, সেহেতু, এই আলাপের বিষয়বস্তুগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা এবং ফোনালাপে আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিরপেক্ষ তদন্ত, জনগণের কাছে সত্য তুলে ধরা এবং জবাবদিহি অত্যন্ত জরুরি।”

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে দলের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করেন ফখরুল।

লিখিত বক্তব্যে ফখরুল উল্লেখ করেন, আইনমন্ত্রী ও উপদেষ্টার ফোনালাপে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আলোচ্য বিষয়টি প্রধানমন্ত্রীর পুত্র ও সরকারের আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম উচ্চারণ, উচ্চ আদালতের দুই জন বিচারপতির নাম উল্লেখ ও এর প্রভাব এবং সচিবালয়ের প্রশাসনের স্বাভাবিক কার্যকলাপে অনৈতিক হস্তক্ষেপ এবং প্রভাব বিস্তার।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই বিষয়গুলো পর্যালোচনায় সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতার এবং  হস্তক্ষেপের সুস্পষ্ট আভাস পাওয়া যায়। অবিলম্বে এই ফোনালাপ ফাঁস হওয়া বিষয়ে শুধু তদন্ত নয়, ফোনালাপের বিষয়বস্তু সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে অতীতে ফাঁস হওয়া সব ফোনালাপ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করছি।’

এ সময় দুর্নীতি দমন কমিশনকে এ বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবির কথাও উল্লেখ করেন ফখরুল।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান